কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ এ ০৯:৫৭ AM
কন্টেন্ট: পাতা
ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড (ডিএপিএফসিএল)
এক নজরে ডিএপিএফসিএল

দেশের কৃষি খাতে সুষম সারের ব্যবহার নিশ্চিতকরণ এবং ক্রমবর্ধমান যৌগিক সারের (নাইট্রোজেন ও ফসফরাস সম্বলিত) চাহিদা মেটানোর লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিআইসি’র নিয়ন্ত্রণাধীন ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় প্রতিটি দৈনিক ৮০০ মে.টন ডিএপি সার উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি পৃথক ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষে এই কারখানা ২০০৬ সাল হতে সফলভাবে ডিএপি সারের বাণিজ্যিক উৎপাদন শুরু করে।